সীতাকুন্ডের সলিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উঠান বৈঠক

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ নং ওয়ার্ড নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ছলিমপুর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড বিএনপি (পূর্ব পার্শ্ব) কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসলাম চৌধুরীর কন্যা মেহরীন আনহার উজমা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রোকন উদ্দিন মেম্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

সভায় আরও উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল হুদা জাহাঙ্গীর, সদস্য সচিব খ.ম নাজিম উদ্দিন, সেলিম আকবর, মোঃ আবুল হাসেম, যুবদলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার, মোঃ মুসলিম, মিশু, মেহেদী, রুবেল, হাসান, মাসুম, জীবন, বাদল, মিঠন, ফরহাদ, সাব্বির, মিঠু, বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে এবং ১২ ই ফেব্রুয়ারি বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন এর সঞ্চালনায় উক্ত সমাবেশটি সফলভাবে সম্পাদন করা হয়। সভায় স্থানীয় বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন