সোনাইছড়িতে ওয়ার্ড বিএনপির ওঠান বৈঠক

চট্টগ্রামের সীতাকুন্ডে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক জসিম উদ্দিন চৌধুরী।

কাশেম আলীর মার মসজিদের পাশে ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, জহুরুল আলম, তারেক পারভেজ, সরওয়ার হোসেন মিন্টু, সীতাকুন্ড উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মাহবুবুল আলম, ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আজাদ হোসেন রাজু।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সালাহউদ্দিন, মোঃ জামাল, মোঃ রনি, মোঃ বাবুল, মোঃ মাহবুব, মোঃ সোহেল, মোঃ বেলাল, মোঃ সফি, মোঃ আলমগীর, মোঃ হাসেম, মোঃ সাকিল, মোঃ ইকবাল, লাভলি আক্তার, রোজিনা আক্তার, রোকসানা আক্তার, মোঃ ইমন, মোঃ সুজন, মোঃ তুষার, মোঃ সুমন, মোঃ নুরুদ্দিন প্রমূখ।

বৈঠকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। সেই সাথে দলের পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরতে সক্রিয় ভূমিকা রাখতেও পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুন