চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ নয়াবাড়ি ঘাটা এলাকার বাসিন্দা আসলাম চৌধুরীর সাবেক ব্যক্তিগত ড্রাইভার মো: নুরুল আলম গতকাল (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টার সময় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজে জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
জানাজা শেষে স্থানীয় করবস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
এর আগে মোহাম্মদ আসলাম চৌধুরী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এরপর আসলাম চৌধুরী মরহুমের কবর জেয়ারত ও তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।