চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুলছাত্র শাহেদ হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার ও দুই সন্দেহ ভাজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতার মো জাহাঙ্গীর আলম (৪০) পূর্ব সাহাব্দীনগর মহত পাড়া ৯ নং ওয়ার্ডের মৃত আবদুল করিম প্রকাশ করিরের ছেলে।
সন্দেহভাজন আহমদ উল্লাহ(৩৪) পারুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাব্দীনগর জাহেদ চেয়ারম্যানের বাড়ী এলাকার মৃত জয়নাল হাজারীর ছেলে এবং মো. আরিফ (২৫) পারুয়া ইউনিয়নের কোকানিয়া ৭নং ওয়ার্ডের মো: কামালের ছেলে।
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় পারুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পূর্ব সাহাব্দী নগর মহতপাড়া এলাকার মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নিখোঁজ হওয়ার রাতে বাড়ির পাশের বিল থেকে গত ৫ জানুয়ারি সোমবার সকাল ৯ টায় গলাকাটা লাশ উদ্ধার করেছিল পুলিশ।
শাহেদ স্থানীয় সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পারুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পূর্ব সাহাব্দীনগর মহতপাড়া মোহাম্মদ আব্দুল মোনাফের ২য় সন্তান। তারা দুই বোন ও এক ভাই ছিল।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরমান হোসেন জানান, আসামীদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আসামী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুইজনকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।