চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে ১টি স্কেভেটর ও ৩টি মাটিবাহী মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার রাতে চট্টগ্রাম জেলা এনএসআই’র তথ্যের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এসব গাড়ি জব্দ করেন।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে ১টি স্কেভেটর ও ৩টি মাটিবাহী মিনি ট্রাক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে মাটিখেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তনকারীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।