মিরসরাইয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (‎১১ জানুয়ারি) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ শাহাদাত হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন প্রমুখ।‎

‎এসময় প্রধান অতিথি শেখ শাহাদাত হোসেন বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, উপজেলাব্যাপী এই শীতবস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন