লোহাগাড়ায় বিএনপির দু’আ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার।

এতে চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী প্রধান অতিথি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এটি এম জাহেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক এম এ রহিম, খোরশেদ আলম সিকদার, শাহ আলম মেম্বার, ফেরদৌস কোম্পানী, এ‍্যাডভোকেট এহসানুল হক, জাহাঙ্গীর আলম মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সাবেক সদস‍্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, মোরশেদুল আলম, জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন সাঈদ, ছাত্রদল নেতা মোঃ রাসেল, কায়েস উদ্দিন, এহেসানুল হক আহাদ , মোঃ জাবেদ, মারুফ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল মাহমুদ তুষার, সাইফুল ইসলাম প্রমুখ।