বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুলের ইন্তেকাল

চট্টগ্রামের বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান (৪২) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

সোমবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কালগড়া গ্রামের নিজ বাড়িতে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ওই গ্রামের সামাদ খানের পুত্র।

বোয়ালখালী থানা সূত্রে জানা যায়,গত (২৮ ডিসেম্বর) তিনি ৩ দিনের সিএল ছুটি ভোগের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কালগড়া গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি।তাৎক্ষনিক তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।খাইরুল ইসলাম খান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বোয়ালখালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। তার মৃত্যুতে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, সর্বস্তরের পুলিশ সদস্যদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।