চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট খানদিঘী সংলগ্ন কদম রসুল (সা.) হিফজুল কুরআন মডেল মাদরাসার দ্বিতীয় বার্ষিক সালানা জলসা ও হেফজ সমাপনকারী তিনজন হাফেজকে দস্তারবন্দী বা পাগড়ী প্রদান করা হয়েছে।
এই উপলক্ষে গত বৃহস্পতিবার দিনব্যাপি বাগিচাহাট খাঁনদিঘী সংলগ্ন মাদরাসা মাঠে হযরত আবু বকর সিদ্দিক (রা.) স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে তকরির পেশ করেন- জামিরজুরী রজবীয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী (মা.জি.আ.)। উদ্বোধক ছিলেন- চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন।
ব্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, আবু বক্কর ছিদ্দিক, ফজলুর রহমান সওদাগর।
মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আল কাদেরির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আবদুল কাদের সিরাজী আলকাদেরী, হাফেজ মাওলানা মিজানুর রহমান আলকাদেরী।
মাহফিল শেষে হেফজ সমাপনকারী মাদরাসার তিন ছাত্র মোহাম্মদ যায়েদ বিন ইলিয়াস, মোহাম্মদ জিহাদুল ইসলাম ও মোহাম্মদ সাবিতকে অতিথিবৃন্দ দস্তারবন্দী বা পাগড়ী পরিয়ে দেন।