দোহাজারীতে ডা. আতিক আই এন্ড ডায়াবেটিক কেয়ার উদ্বোধন

চক্ষু ও ডায়াবেটিস রোগীদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডা. আতিক আই এন্ড ডায়াবেটিক কেয়ার।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ন্যাশনাল হসপিটালের নিচতলায় এ সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাহার বিল্ডার্স লিমিটেড চেয়ারম্যান ও ন্যাশনাল হসপিটালের এম.ডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দীন জনি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন, চন্দনাইশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, সমাজ সেবক মোহাম্মদ আবদুল শুক্কুর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দোহাজারী শাখার অপারেশন ম্যানেজার মো. আলাউদ্দিন, সাবেক ব্যাংকার আহমদুর রহমান, প্রধান শিক্ষক মো. ইউনুছ, ডা. বিশ্বজিত, আনোয়ার হোসেন, যুবনেতা জয়নাল আবেদীন, আরিফ ইরফান। এ সময় মেডিসিন ও ডায়াবেটিস চিকিৎসক ডা. সিদরাতুল মুনতাহা সহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এবং শুক্রবার চক্ষু ও ডায়াবেটিস রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হবে।

বক্তারা বলেন, শহরের তুলনায় দোহাজারীতে চিকিৎসা সুবিধার তুলনামূলক ঘাটতি রয়েছে। ডা. আতিক আই এন্ড ডায়াবেটিক কেয়ারে কম্পিউটারাইজড পদ্ধতিতে চোখের পাওয়ার নির্ণয়ের পাশাপাশি ছানি রোগীদের ল্যান্স লাগানো, মেশিনের মাধ্যমে ফ্যাকো ছানি অপারেশন, ছানি ও নেত্রনালীসহ চোখের যাবতীয় অপারেশন, ব্যথা ও রক্তপাতবিহীন স্পেশাল ফ্যাকো সার্জারি সহ একই ছাদের নিচে চশমা, ঔষধ সহ চোখের ও ডায়াবেটিস রোগীদের যাবতীয় চিকিৎসা সেবা প্রদানের লক্ষে দোহাজারীর কৃতি সন্তান ডা. আতিকুর রহমান বাপ্পী ও তার সহধর্মিণী ডা. সিদরাতুল মুনতাহার এই উদ্যোগ তা অনেকটাই কাটিয়ে উঠতে সহায়ক হবে এবং স্থানীয় মানুষের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা দৃঢ় আশাবাদী।

 

আরও পড়ুন