ফটিকছড়ি পৌর যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি পৌরসভার নবগঠিত কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ফটিকছড়ি পৌরসভা যুবদলের আয়োজনে অনুষ্ঠানে নবগঠিত পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল আলম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মুনসুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক ও কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় আমরা সকলেই দোয়া করছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. আবু সালেহ, এমদাদ হোসেন, পৌর যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলমসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোরশেদ, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিন্টু নাথ, সদস্য সচিব মহিউদ্দিন, ৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রুল আমিন, সদস্য সচিব মন্টু, ৮নং ওয়ার্ড যুবদলের করিম, এরশাদ, ফরিদ, ইকবাল, নরুল ও আজমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।