চট্টগ্রামের চন্দনাইশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, সমবায় কর্মকর্তা শামসুদ্দিন ভুঁইয়া, গাছবাড়িয়া এনজি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিন, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সদস্য ওসমান চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. এনামুল কবির, চন্দনাইশ ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার ছাবের আহমদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন- উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।
বক্তারা বলেন, “মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত বহু বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি। এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের কাজ হবে যাঁরা বুদ্ধিজীবী ছিলেন, তাঁরা কোন বিষয়ে দক্ষ ছিলেন, ওনাদের কাজকর্ম ও সৃষ্টি কি ছিলো, এগুলো যদি গবেষণা করে আমরা জানতে পারি তবে ভবিষ্যতে প্রজন্ম উদ্বুদ্ধ হবে। আমাদের দেশে মেধাবী ও সৃষ্টিশীল লোকের খুব দরকার।”