নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার স্ত্রী পেলো “শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননা 

চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতার এক স্ত্রী পেলেন “শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননা স্মারক পুরস্কার। তার নাম শারমিন আক্তার।

তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনের স্ত্রী।

গত বুধবার(১০ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। তার হাতে পুরষ্কার তোলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শারমিন আক্তার বেশ কয়েক বছর
যাবত কাপড়চোপড়ে হ্যান্ড পেইন্টিং এর কাজ করে আসছেন। তাঁর স্বামী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

শারমিন আক্তার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৫ উদযাপন উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় “অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ অদম্য নারী” মনোনীত হন।

এছাড়া “শ্রেষ্ঠ জননী নারী” ক্যাটাগরিতে ইয়াছমিন আক্তার, “নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী” ক্যাটাগরিতে রিনা আক্তার এ পুরস্কার পান। তারা তিনজনই পুরস্কার পাওয়ার পর স্থানীয় এক সাংবাদিককে ম্যানশন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফেইসবুকে অনুভূতি শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে “অদম্য শ্রেষ্ঠ নারী” মনোনয়নে সেই সাংবাদিকের ভূমিকা কী তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

গত বুধবার (১০ ডিসেম্বর) তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার বলেন, তিনি সাতকানিয়ার পাশাপাশি লোহাগাড়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। যাদের কাছ থেকে তথ্য নিয়েছেন ; তারা বিষয়টি গোপন করেছেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামকে মুঠোফোনে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।