বোয়ালখালী নবাগত ইউএনওর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

মঙ্গলবার (২ ডিসেম্বর ) বিকেল ৩ টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম (দৈনিক যুগান্ত), বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া ( দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন),প্রভাষ চক্রবর্তী (দৈনিক স্বাধীন বাংলা), এস,এম নাঈম উদ্দিন (দৈনিক আজাদী),শাহা আলম বাবলু (বাংলা টিভি), খোরশেদুল আলম (দৈনিক মুক্ত খবর),তৌহিদুর রহমান (নাগরিক টিভি)সবুজ অরন্য (দৈনিক স্বদেশ বিচিত্রা), এম,আর তাওহীদ (দৈনিক আমার বার্তা), এস এম শাহেদ হোসাইন ছোটন (দৈনিক ভোরের দর্পন),তাজুল ইসলাম(দৈনিক আলোর বাংলাদেশ),মনির চৌধুরী রানা (একুশে সংবাদ), বিপ্লব দাস (দৈনিক আলোকিত সকাল) প্রমূখ।

বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, বোয়ালখালী উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বোয়ালখালী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিত কামনা করেছেন তিনি।

উল্লেখ্য,গত রবিবার (১ডিসেম্বর)মেহেদী হাসান ফারুক বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি বান্দরবান জেলার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।তিনি নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেহেদী হাসান ফারুক ৩৭ তম বিসিএস প্রশাসনে যোগদান করেন। তিনি পারিবারিকভাবে বিবাহিত এবং এক সন্তানের জনক।

আরও পড়ুন