‎রাঙ্গুনিয়ায় ইউএনও নাজমুল হাসানের যোগদান ‎

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমবার (১ ডিসেম্বর) উপজেলা কম্পাউন্ডে পৌঁছালে বিকেলে মো. নাজমুল হাসানকে উপজেলার বিভিন্ন দাফতরিক প্রধানগণ ফুল দিয়ে বরণ করে নেন। তিনি মো. কামরুল হাসানের স্থলে উপজেলার ৩৫ তম ইউএনও হিসেবে স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি ৩৭তম বিসিএসে প্রশাসনিক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। তিনি নারায়নগঞ্জ জেলার বাসিন্দা।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার  এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

ইতোপূর্বে তিনি সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেজারত ও ফরমস এন্ড স্টেশনারি শাখায় কর্মরত ছিলেন। তার পরিচিতি নম্বর ১৮৮৫৯। চলতি বছরের ২৭ আগষ্ট বর্তমান কর্মস্থলে যোগদান করেন।


‎সংক্ষিপ্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মো. কামরুল হাসান ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

‎এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রকল্প কর্মকর্তা তর্পন দেওয়ান,স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক সুমন শর্মা, সাংবাদিক এম মঞ্জুরুল ইসলাম, মানবাধিকার কর্মী নুরুল ইসলাম আজাদ প্রমূখ।

নবাগত ইউএনও মো. নাজমুল হাসান সকলের সহযোগিতা কামনা করেন।

‎উল্লেখ্য সারাদেশে ১৬৬টি উপজেলায় ইউএনওকে একসাথে বদলী করা হয় ২৭ নভেম্বরের প্রজ্ঞাপন।