চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

“দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণী সম্পদে হবে উন্নতী” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় একটি র‍্যালি উপজেলা পরিষদের পুরাতন ভবন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের নতুন ভবনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদের নতুন ভবনের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক রাকিব হোসেন, মৎস্য কর্মকর্তা তানবির আহসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, ফায়ার সার্ভিস সেকেন্ড অফিসার ছাবের আহমদ, কাজী ফার্ম ইনচার্জ এবিএম হাফিজুর রহমান।

আলোচনা সভা সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল।

এবারের প্রদর্শনীতে ৩০টি স্টল অংশগ্রহণ করে।