দোহাজারীতে মাসুমিয়া মাদরাসার শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ‘দোহাজারী মাসুমিয়া ইসলামীয়া সুন্নিয়া এবতেদায়ী মাদরাসা’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন মাদরাসা পরিচালনা কমিটির  আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আকতার হোসেন হিরুর সভাপতিত্বে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার সুপার মৌলানা মুহাম্মদ মঈনুদ্দিন হাছানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, কমিটির সদস্য কায়ছার হামিদ, জিন্নাত আলী, মো. আলী, আজিম উদ্দিন ফয়সাল, মো. হোসেন, অভিভাবক শাহেদা বেগম।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সুপার বেলাল হোসেন, মুহাম্মদ ইউসুফ, রাশেদুল ইসলাম ইমন, সাকিব হাসান, হাবিবুর রহমান, রুমি আকতার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হুমাইরা কবির রুয়াইদা, নিগার ছালছাবিল মাশফিকা, মাইশা ছিদ্দিকা। এসময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মঙ্গল কামনার পাশাপাশি মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল কাশেম সওদাগরের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ-ক্বিয়াম ও দোয়া মোনাজাত করা হয়।