চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নে এবি ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ৬নং পোপাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকুবদণ্ডী নূরুল হকের টেক এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন হাওলা দরবারের পীরগদিনশীন পীরজাদা ছৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী।
এ সময় উপস্থিত ছিলেন পীরজাদা ছৈয়দ সাইফুল কুদ্দুস আকবরী, মুনিরুল কুদ্দুস আকবরী, এবি ব্যাংক পিএলসি বোয়ালখালী শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম,রিলেশনশিপ অফিসার মো. রাশেদুল করিম রাকিল, অফিসার মো. তরিকুল ইসলাম, জয় দেওয়ানজী, মো.ইলিয়াছ,মেহেদী হাসান সুজন,মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ নাজিম উদ্দিন ,শাহাবুদ্দিন, অধ্যক্ষ আবদুর রহিম ও শাহাজাদা ছৈয়দ ইকতিশাব কুদ্দুস আকবরী।