রাঙ্গুনিয়ায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব ইছামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড জিয়া মঞ্চের সভাপতি নুর হোসাইনের সভাপতিত্বে ও পৌরসভা জিয়া মঞ্চের সদস্য সচিব মেহেদী হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মসিউদ্দৌলা।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক সাহেদ আকবর, সহ সাংগঠনিক সম্পাদক এসকান্দর আলী তালুকদার, পৌরসভা জিয়া মঞ্চের আহবায়ক রফিকুল কাদের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমদ, পৌরসভা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো. ইসমাঈল, আইয়ুব খান, ফজল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জিয়া মঞ্চ সদস্য ইস্কান্দার বাচা, ফারুক, গিয়াস উদ্দিন চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি ফজলুল করিম ফজলু, ৭ নং ওয়ার্ড জিয়া মঞ্চ সভাপতি মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড জিয়া মঞ্চ যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, ইকবাল হোসেন, আবু তাহের, মহিউদ্দিন, সদস্য মো. সেকান্দর, মো. ইসমাঈল মো. পারভেজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার একদলীয় বাকশালি শাসন ব্যবস্থা কায়েম এবং স্বাধীন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার নীলনকশা বাস্তবায়নের লক্ষে নাটক মঞ্চস্থ করে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়।কথিত যুদ্ধপরাধের তকমা লাগিয়েও টানা ছয়বারের নির্বাচিত সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর জনপ্রিয়তাকে ম্লান করতে পারেনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তার সুযোগ্য সন্তান হুমাম কাদের চৌধুরীর নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন বক্তারা।

মিলাদ ক্বিয়াম শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

আরও পড়ুন