আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের সমর্থনে দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও দাখিল মাদরাসা মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
১৪ নভেম্বর (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব (অব.) নুরুল আবছার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এটিএম রেজাউল করিম। অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তব্য দেন অধ্যাপক গফুর আহমদ এবং সঞ্চালনা করেন মাস্টার মফিজুর রহমান।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ফরহাদুল আলম জুয়েল, আবু বক্কর সিকদার, ডা. মামুন, রাশেদুল ইসলাম তালুকদার, মাস্টার আজিজুল ইসলাম, মাওলানা আহমদুর রহমান, হুমায়ুন সিকদার, মাস্টার নজির আহমদ, শাহ আলম, মুহাম্মদ মুছা, অলি আহমদ, মাস্টার জানে আলম এবং মুহাম্মদ ইউসুফ।
বক্তারা বক্তৃতায় বলেন, দাঁড়িপাল্লা ন্যায়, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তারা স্থানীয় উন্নয়ন, শিক্ষাখাতের সার্বিক অগ্রগতি, সড়ক– যোগাযোগ উন্নয়নসহ জনসেবামূলক বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া জনগণের সুবিধার্থে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়।
স্থানীয়রা বক্তাদের বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করে এবং বৈঠককে উৎসাহ-উদ্দীপনায় ভরিয়ে তোলে। অনেকেই বলেন, এই ধরনের গণসংযোগ স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ায় এবং এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাঙ্গুনিয়া গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। জামায়াত ইসলামীর নেতা কর্মীরা ধর্মীয় অনুশাসন মেনে চলে বিধায় তাদের মধ্যে দুনিয়াবি লোভ লালসা কাজ করেনা। আল্লাভীতি মানুষকে ন্যায় নিষ্ট করে তোলে। জামায়াতে ইসলামী তার উৎকৃষ্ট প্লাটফর্ম। তিনি আরও বলেন, ইসলাম সকল জাতি ধর্ম বর্ণের মানুষদের নিরাপদ আশ্রয়স্থল। রাঙ্গুনিয়া আসন থেকে বিভিন্ন দলের প্রতিনিধিকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। কিন্তু তারা রাঙ্গুনিয়ার উন্নয়নে কী ভূমিকা রেখেছে এবং কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করেছেন তা আপনারাই ভালো জানেন। একটিবার দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে ভোট দিন ইনশাআল্লাহ রাঙ্গুনিয়ার শিক্ষা, চিকিৎসা, সড়ক ও যোগাযোগ উন্নয়ন সহ সকল ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির রাঙ্গুনিয়া উপহার দিব।