চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) থেকে অবৈধভাবে চাকরিচ্যুত কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নূর জাহান কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঁশখালী উপজেলা, পৌরসভা ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।
সভায় বক্তারা অভিযোগ করেন, সর্বোচ্চ আদালতের রায় অমান্য করে অন্যায়ভাবে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এসময় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা বেলাল বলেন, ‘জীবনে কোনো দিন বিএনপিকে ভোট দিইনি, কিন্তু এবার রক্ত দিয়ে হলেও পাপ্পা ভাইকে ভোট দেব। আমাদের গণ্ডামারার ৪৫ পরিবার তার পক্ষেই থাকবে।’
সভায় বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের চাকরিচ্যুত কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।