চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এ সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক এস এম শাহেদ হোসাইন ছোটনের সঞ্চালনায় এবং স্কুলের পরিচালক মোহাম্মদ আমিনুল আবেদীন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ সেলিম চৌধুরী।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেরিট কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক ইলিয়াছ হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন পরিচালক ও প্রধান শিক্ষক এম রবিউল করিম, স্কুলের সিনিয়র শিক্ষিকা শাহীন আকতার,সিনিয়র শিক্ষিকা শিউলি দে,সিনিয়র শিক্ষিকা জান্নাতুল মাওয়া,সিনিয়র শিক্ষিকা রুমা আকতার,কাউছার জাহান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেও একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। শিক্ষকরা যেন আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করেন, শিক্ষার্থীরা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং অভিভাবকরা যেন সন্তানের শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় বিদ্যালয়ের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন—এটাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে নিজেকে গড়ে তুলতে হবে। আর প্রিয় অভিভাবকগণ, আপনারা সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তুলবেন, তাদের সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করবেন।