সীতাকুন্ডে আসলাম চৌধুরী-ই ধানের শীষের একমাত্র একক কান্ডারী

চট্টগ্রাম-৪ সীতাকুন্ড (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখান করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে জরুরী সভা করেছে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে ফৌজদারহাটে অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, আসলাম চৌধুরী কারানির্যাতিত মজলুম জননেতা। দলের জন্য তিনি এবং তাদের পুরো পরিবার জুলুম নির্যাতন সহ্য করেছেন। আসলাম চৌধুরী শুধু সীতাকুন্ড নয়, পুরো চট্টগ্রাম তথা বাংলাদেশের আইকনিক লিডার। সীতাকুন্ডে তার কোনো বিকল্প নেই।

বক্তারা বলেন, আসলাম চৌধুরী আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতা। সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী ছাড়া আর কাউকে মেনে নেয়া হবে না। সীতাকুন্ডে প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচী পালন করা হবে। তখন এর দায়ভার ষড়যন্ত্রকারীদের নিতে হবে।

বক্তারা আরও বলেন, আসলাম চৌধুরী সাহস আর সংগ্রামের প্রেরণার উৎস। তিনি ঐক্যবদ্ধ বিএনপি’র অন্যতম দিকপাল। যার বহুমাত্রিক নেতৃত্বগুণের কারণে দলমত নির্বিশেষে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের মাঝে আপনজন হিসেবে ঠাঁই করে নিয়েছেন। তার মনোনয়ন না পাওয়ার সংবাদে আপামর জনতা রাস্তায় নেমে এসে যে দূর্বার প্রতিরোধ গড়ে তুলেছে তা আবেগ ভালবাসারই বহিঃপ্রকাশ।

বক্তারা বলেন, দলের হাইকমান্ডকে ভুল বুঝিয়ে যারা আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করতে চায়, তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে। নির্বাচনতো দূরে থাক, এখানে আসলাম চৌধুরীর বাইরে কেউ নির্বাচনী মাঠে নামতেও পারবেনা। অচিরেই আসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।

উপজেলা বিএনপি আহবায়ক ডা: কমল কদরের সভাপতিত্বে ও যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জহুরুল আলম জহুর, জাগির হোসেন, ছালে আহাম্মদ সলু, মো: মোরছালিন, ড্যাব নেতা ডাঃ ঈসা চৌধুরী, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার, মহররম আলী, এড. আইনুল কামাল, মোজাহের উদ্দিন আশরাফ, খ.ম. নাজিম উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, গিয়াস  মাহমুদ চৌং তছলিম, আনোয়ারুল আজিম মুকুল, সাহাব উদ্দিন, সালামত উল্লাহ সালাম, ইদ্রিস মিয়া, মোস্তাফিজুর রহমান হিরু, ইসমাইল, মহিউদ্দিন, আবুল হাশেম, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, কোরবান আলী শাহেদ,  ইসমাইল হোসেন, জিয়াউদ্দিন,আল মামুন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, শহীদুল্লাহ বাহার, মহিউদ্দিন রিপন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াছ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহমেদ তৌসিব, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সখিনা বেগম, জুলি আকতার, নার্গিস আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন