চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকা থেকে অস্ত্রসহ আমান হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। (খবর বাংলা নিউজের)।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হক জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মহোদয়ের তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স নিয়ে আমরা অভিযানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমানকে হাতেনাতে আটক করা হয়।