চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় খুলনা থেকে মোটর বাইক করে বান্দরবান ঘুরতে যাওয়ার সময় ফাজিতুলন্নেসা (৩০) নামে এক নারীর মৃত্যুা হয়েছে। এছাড়া বাইকে থাকা নিহতের স্বামী ও ৬ বৎসরের বাচ্চা মেয়ে আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোটর বাইক আরোহী স্ত্রী বাচ্চা নিয়ে সফরে বের হয়েছেন দুইদিন আগে। গতকাল তারা ”চট্টগ্রামে এক আত্মীয়েল বাসায় ছিলো এবং সকালে বান্দরবানের উদ্দ্যেশে রওনা দিয়েছেন। এসময় পটিয়ার বাদামতল এলাকায় পিছন থেকে একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দিলে সাথে সাথে ঐ নারী পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় সাথে থাকা মেয়ে ও স্বামী আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লাশ হাসপাতালে মর্গে রয়েছে।
নিহতের স্বামী আলী মুজ্জামান সুজন জানান, স্ত্রী ও সন্তানসহ খুলনা থেকে বান্দরবানে ভ্রমণে যাচ্ছিলাম। বাইক চালাচ্ছিলেন স্ত্রী। পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি তিনজনই। তবে আমাদের তেমন আঘাত না লাগলেও ঘটনাস্থলে মারা যায় আমার স্ত্রী।
দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছেন বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।