চন্দনাইশে ৩১ দফার সমর্থনে এডভোকেট নাজিম উদ্দিনের লিফলেট বিতরণ ও পথসভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার দোহাজারী পৌরসভা সদরে এ কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

লিফলেট বিতরণকালে জনসাধারণের সাথে মতবিনিময় শেষে দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন ও সদস্য সচিব মাহাফুজের যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, ফরিদুল আলম, দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজগর আলী, সদস্য সচিব জয়নাল আবেদীন, বিএনপি নেতা কামাল উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, দেলোয়ার হোসেন দেলু, আবদুল হাকিম, ছাদেক, লোকমান হাকিম, ছাত্রদলের সম্রাট, আজিজ, মাইনউদ্দিন, তানভীর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “নির্বাচন যতই সন্নিকটে আসছে একটি চক্র বিদেশি মদদে নির্বাচন বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। নির্বাচন যাতে সঠিক সময়ে না হয়, ভন্ডুল হয়ে যায় সেজন্য বিদেশি শক্তির পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতৃবৃন্দও পেছনে লেগে আছে। গনভোট নভেম্বরে করার জন্য যারা দাবি দিচ্ছেন এই দাবির মধ্যে অশুভ শক্তির ইঙ্গিত রয়েছে। যারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। নির্বাচন ভন্ডুলের যে কোন অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। চট্টগ্রাম-১৪ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকেই প্রার্থী দেবে তার জন্য কাজ করবো। আমাদের মধ্যে কোন গ্রুপিং ও দ্বিধাবিভক্তি থাকবে না।”

আরও পড়ুন