লোহাগাড়ায় অসুস্থ নাছিরকে শাহজাহান চৌধুরীর অর্থ সহয়তা প্রদান

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ক্যান্সার আক্রান্ত নাছির উদ্দীনের চিকিৎসার জন্য নগদ অর্থ সহয়তা দিলেন।

তিনি জুমাবার সাড়ে ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দয়ার পাড়ায় নাছিরের বাড়িতে আসেন।

এসময় সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী অসুস্থ নাসিরের চিকিৎসা ও পরিবারের খোঁজ খবর নেন এবং তাকে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১ লক্ষ ১৩ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন এবং পরবর্তীতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, সদর ইউনিয়ন আমীর মাওলানা মহিউদ্দিন, ওয়ার্ড সভাপতি হাসান মোহাম্মদ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস ও যুবনেতা আবদুল মন্নান প্রমুখ।

উল্লেখ্য, পেশায় ড্রাইভার নাছির উদ্দীন লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দয়ার পাড়ার মনির আহমদের ছেলে। তিনি ৩ সন্তানের জনক। তার ৮ মাস আগে লিভার ক্যানসার সনাক্ত হয়। এ পর্যন্ত ধারদেনা করে চিকিৎসায় প্রায় ৮ লক্ষ টাকা খরচ করেছেন। তার বাবা মনির আহমদ বলেন, ডাক্তার ভারতে গিয়ে তার ছেলেকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ভারতে গিয়ে চিকিৎসা করার মত আর্থিক সামর্থ্য নেই। তাই দেশের বিত্তশালীদের কাছে সাহায্য চেয়েছেন। নাছির উদ্দিনকে সাহায্যের জন্য  ০১৮৭৩-৭৬০০৪১(বিকাশ,নগদ) এই মুঠোফোন নম্বরে  যোগাযোগ করতেও অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন