চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদীতে ভেসে এলো অজ্ঞাত এক বৃদ্ধার লাশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় শঙ্খ নদীতে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গহিরা বার আউলিয়া ঘাট নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশটি উদ্ধারে চেষ্টা করছে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি নদীর স্রোতে জুঁইদন্ডী ইউনিয়নের মাঝির ঘাট এলাকায় ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরনের কাপড় দেখে বয়স্ক মহিলা বলে ধারণা করছেন তারা।
বার আউলিয়া ঘাট নৌপুলিশের ইনচার্জ কায়সার হামিদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। লাশ সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।