বোয়ালখালীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা না থাকায় ও নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেলে বোয়ালখালী উপজেলার ফুলতল, শাকপুরা ও দাশের দীঘি এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এ সময় নুর হোসেনকে ১ হাজার টাকা,মালেক শাহ স্টোরের মালিক মোঃ সাজ্জাদকে  ৫ হাজার টাকা, মা অটোমোবাইল স্বত্বাধিকারীর উত্তম,সিংহকে ৫০০ টাকা এবং আছাদিয়া সুইট এর ম্যানেজার আবুল কালামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা না থাকায় ও নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন