দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, আমাদের নেতা তারেক রহমানের প্রতি আস্থা রাখুন, বাম-ডান, সামনে-পেছনে দেখার দরকার নেই, নেতার নির্দেশে আমি আমার জীবন উৎস্বর্গ করে প্রস্তুত, আগামী নির্বাচনে তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করবেন, প্রার্থী নয় ধানের শীষ প্রতীক দেখেই ভোট দেবেন। প্রার্থী যাকে দেবেন তারেক রহমানের নির্দেশে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। যুবদলকে আগামী নির্বাচনে বিশেষ ভুমিকা রাখতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে ভোট চাইতে হবে।
তিনি আরো বলেন, কিছু সুবিধাবাধী এখন মাঠে নেমেছে, এখন তারা বেশি বেশি মিছিলও করছে, তারা এখন জানে মিছিল করলে পুলিশ আর ঘরে যাবেনা।
লায়ন হেলাল বলেন,যুবদল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অপরিসীম ভুমিকা রেখেছেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে অগ্রণী ভুমিকা রেখেছেন। আগামী নির্বাচনে দেশ পূর্ণগঠনে যুবদল আবারো এই ভুমিকা রাখবেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়ার সভাপতিত্বে এবং আফাজুর রহমান আরিফ ও নুরুল কবির রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার রফিক, জাগির আহমদ সওদাগর, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আলী আজগর, বিএনপি নেতা দিল মোহাম্ম্দ মঞ্জুর, মঈনুল আলম চৌধুরী ছোটন, মনছুর আলম, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির প্রমুখ।