স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে গরু বেঁধে যান গরুর মালিক মৃদুল নন্দী। পরে এসে দেখেন গরু নেই।
ভুক্তভোগী মৃদুল নন্দী বলেন, বাড়ির পাশে সকালে গরু বেঁধে আসি। বেলা ১২ টায়ও ছিল। এরপর দুপুর ২ টায় গিয়ে দেখি গরু নেই। এক স্কুলছাত্র প্রাইভেট কারে গরু তুলতে দেখে স্থানীয়রা জিজ্ঞেস করলে গরুটি সে ক্রয় করছে বলে জানায়। পরে বিষয়টি আমাকে জানালে গিয়ে দেখি গরু নেই। বাচুর আছে, গাভী নিয়ে গেছে। নিয়ে যাওয়া গরুর মূল্য প্রায় ১ লাখ টাকা। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।’