চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, বিএনপি এই দেশের জনগণের প্রাণের দল। জনগণের ভালোবাসা ও সমর্থনে বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ততবারই দেশের সার্বিক উন্নয়ন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় শাসনের দাসত্ব থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপোষহীন সংগ্রাম করেছেন। পতিত আওয়ামী লীগের জেল-জুলুম নির্যাতনেও তিনি মাথা নত করেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সূদুর ১০ হাজার মাইল দূরে নির্বাসনে থেকে ১৭ বছর ধরে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে হায়ানার কবল থেকে রক্ষা করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ যদি আবার সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন, তাহলে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিটি পরিবারের মায়েদের নাম ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা সহ স্বাস্থ্য, শিক্ষা সহ সার্বিক উন্নয়ন করা হবে। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হবে।
২৫ অক্টোবর (শনিবার) বিকাল ৫টায় পটিয়া উপজেলার মৌলভী হাট এলাকায় বড়লিয়া ইউনিয়ন বিএনপির উদ্দোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম এসব কথা বলেন।
লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করার পূর্ব মূহুর্তে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদানকালে এনামুল হক এনাম আরও বলেন, দীর্ঘ ১৭টি বছর ধরে দেশের জনগণ স্বাধীন ভাবে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারেনি, কারণ পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগ গনতন্ত্রকে হত্যা করে পুরো দেশটাকে জুলুমের রাজত্ব কায়েম করেছিল। এখনও কিছু ষড়যন্ত্রকারী দেশি-বিদেশি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু গনতন্ত্রকামী জনগণ তাদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকির আহমেদ, বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আবদুল মন্নান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এস, এম, হাবিব উল্লাহ, পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মুহাম্মদ সাইফুদ্দীন, বিএনপি নেতা আহমদ কবির চৌধুরী, আবদু শুক্কুর, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, বড়লিয়া ইউনিয়ন বিএনপি নেতা গাজী নজরুল, মাহাবুবুল ইসলাম চৌধুরী, কায়সার আলম রনি, মাহাবুল আলম, আলী আহমদ, আবদুর রহিম, ফরিদুল আলম, দিদারুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী দুলাল, ফারুক খাঁন, মোঃ শাহেদ চৌধুরী , নাজিম উদ্দীন, মোহাম্মদ খোরশেদ, মোঃ হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন চৌধূরী, ছৈয়দ নুর, মাকসুদুল হক রিপন, ওসমান আহমেদ শান্ত, বড়লিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক শফিউল আলম, সদস্য সচিব রিপন তালুকদার, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন লিটন, মোঃ সুজন, ছাত্রদল নেতা মোঃ সাকিব প্রমূখ।