বাঁশখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাসেল চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো.মামুনুর রশিদ, সঞ্চালনা করেন বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহেদ হাসান তারেক।

এসময় উপস্থিত ছিলেন কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, সাবেক সদস্য মো. দিদার, বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. হেলাল, করিম, উপজেলা ছাত্রদল নেতা মো. ফরহাদ হোসেন আসিফ, যুবদল নেতা আহমেদ উল্লাহ, রহিম, নূর মোহাম্মদ, মো. শাহজাহান, মো. খোকন, মো. হানিফ, মো. ফরহাদ, মো. আব্দুল্লাহ, মো.. আরিফ, মো. হামিদ, মো. আবু বক্কর, মো. আজিজ, মো. আনছার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে সংগঠিত করতে হবে। শহীদ জিয়ার আদর্শই আমাদের প্রেরণার উৎস।’

উল্লেখ্য, শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও সংগঠিত কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এছাড়াও ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আনিস, কামাল, সাজ্জাদ, তৈয়ব, ফাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন