গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত 

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতি’র নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে গাছবাড়ীয়া কলেজ গেইট স্কুল মার্কেটের সামনে প্রবীণ ব্যবসায়ী অলি আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক রাকিব হোসেন।

নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক এমএ মতিন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সরোয়ার আহসান এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, কাজী মো. কুতুব উদ্দিন, সমিতির নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সহ সভাপতি সোলায়মান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়া, অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক আবু তালেব, সহ প্রচার ও দপ্তর সম্পাদক রাজিব দে প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির বিদায়ী আহবায়ক কমিটির সদস্য আবদুল আলীম বেলাল, জসীম উদ্দিন, আবদুল ছালাম, ফজলে আজম চৌধুরী, আবদুর নুর, আমিনুল ইসলাম, কাজি মিনহাজ উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো সহ সাধারণ ব্যবসায়ীরা।

পরে সমিতির কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রাজিব হোসেন সহ অতিথিবৃন্দ।

আরও পড়ুন