রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত 

কর্ণফুলী ও ইছামতি নদী এবং শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সচেতন ছাত্র জনতার আয়োজনে  সোমবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সম্মেলন কক্ষে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন ইউএনও মো. কামরুল হাসান। সচেতন ছাত্র জনতার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম টিপুুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইছাখালী সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর আবু শাকের ভুঁইয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,

উপজেলা ‎সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, ‎দক্ষিণ বানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা হাসান মুরাদ, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি করিম উদ্দিন হাসান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি রাঙ্গুনিয়া উপজেলা সাধারণ সম্পাদক আহামদ কবির, ইসলামী আন্দোলন প্রতিনিধি শাইদুল ইসলাম শাহেদ,এনসিপি প্রতিনিধি আশরাফ গনি চৌধুরী,গণ অধিকার পরিষদের সভাপতি দিদারুল আলম,‎ইজারাদার পক্ষে ফরিদুল আবছার, ‎ইসলামী আন্দোলন প্রতিনিধি শাহেদুল ইসলাম, ‎ছাত্র-জনতায় প্রতিনিধি আসলাম হোসেন আসাদ, মোহাম্মদ রাশেদ, ইছামতি নদী রক্ষা কমিটির আহবায়ক আবু বকর সিদ্দিক মোরশেদ,, সচেতন ছাত্র জনতার প্রতিনিধি কলিম উল্লাহ কলিম, ওয়াহিদুল আলম, সরোয়ার নূর, আদনান রাফি, আসলাম হোসেন আসাদ।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন নতুন কিছু নয়। বিগত শাসনামলে বেপরোয়াভাবে বালু তোলা হয়েছিল, যা এখনো অব্যাহত রয়েছে। তবে অস্বীকার করার সুযোগ নেই যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থাপনা ও উপকূলীয় মানুষের ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে। সরকারের নিয়ম মেনে বৈধ ইজারাদারদের বালু উত্তোলনের বিষয়টি কঠোর পর্যবেক্ষণ এবং বহিরাগতদের ফ্রেজার ও ভলগেট যাতে রাঙ্গুনিয়া সীমানায় প্রবেশ করে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ দৃষ্টি রাখবেন বলে জানান। এছাড়াও বালু দশ্যুদের দুর্বৃত্তপনা রোধ করতে নৌপুলিশের কার্যক্রম শুরু করার দাবি জানান ছাত্র জনতার নেতৃবৃন্দ।