চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার বাহার উল্লাহ পাড়ার বড় মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে অবস্থিত বাঁশখালী অ্যাপোলো হাসপাতাল-এর অর্ধযুগ (ছয় বছর) পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে মেডিসিন, শিশু, সার্জারি, অর্থোপেডিক, বাত-ব্যথা, ডায়াবেটিক, গাইনী ও অবস্, হরমোন, হৃদরোগ, সনোলজি, অ্যালার্জি ও চর্ম-যৌন, চক্ষু বিভাগসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিটে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘২৪ ঘণ্টা জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়মিত চেম্বার চালু রয়েছে। বাঁশখালীতে একমাত্র এই হাসপাতালে 6D কালার আল্ট্রা-সনোগ্রাম সুবিধা পাওয়া যায়।’
এ ছাড়াও দিবা-রাত্রি ২৪ ঘণ্টা মহিলা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল ডেলিভারি ও আল্ট্রাসনোগ্রাফি করা হয়।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয়রা বলেন, ‘বাঁশখালী এলাকায় এমন আয়োজন সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অ্যাপোলো হাসপাতাল ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে।’