মানবিক সাহায্যের আবেদন

নাছির উদ্দীন (৩৮) পেশায় চালক। তিনি চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দয়ার পাড়ার মনির আহমদের ছেলে।

নাছির উদ্দীন ৩ সন্তানের জনক। তার ৮ মাস আগে লিভার ক্যানসার সনাক্ত হয়। এ পর্যন্ত ধারদেনা করে চিকিৎসায় প্রায় ৮ লক্ষ টাকা খরচ করেছেন।

তার বাবা মনির আহমদ বলেন, ডাক্তার ভারতে গিয়ে তার ছেলেকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ভারতে গিয়ে চিকিৎসা করার মত আর্থিক সামর্থ্য নেই। তাই দেশের বিত্তশালীদের কাছে সাহায্য চেয়েছেন। প্রয়োজনে: নাছির উদ্দীন । যোগাযোগ: ০১৮৭৩-৭৬০০৪১ (বিকাশ,নগদ)।