রাঙ্গুনিয়ায় কমিউনিটি হেলথ সেন্টার উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্য সরফভাটায় রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কমিউনিটি হেলথ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-০৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম।

(১৭ অক্টোবর) শুক্রবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. আকতার হোসেন।

সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসান মুরাদ আরিফের সঞ্চালননায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. মনসুরুল হক, বিশিষ্ট ব্যাংকার কাজী মোহাম্মদ ইরফানুল হক, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, আব্দুল মান্নান, ডা. আশরাফ, ডা. সাইফুদ্দিন, ইমাম বখস চৌধুরী হেলাল, রাশেদুল ইসলাম তালুকদার, এডভোকেট আজিম উদ্দিন লাভলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু বিগত সরকারগুলো এ অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের সুব্যবস্থা করবো।