বোয়ালখালীতে দেশীয় অস্ত্র ও চোলাই মদসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ও চোলাই মদসহ মোহাম্মদ ফারুক (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ( ১৭ অক্টোবর)আনুমানিক বিকেল ৪ টার সময় বোয়ালখালী উপজেলার ৯ নং আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৯৪৩১ মেজর মোঃ রাসেল প্রধান এর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে এ সময় তার কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, ১০০ লিটার দেশীয় চোলাই মদ, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৯৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃ মোহাম্মদ ফারুক হলেন, বোয়ালখালী উপজেলার ৪ নং শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকার মৃত মুন্সী মিয়ার পুত্র।

সেনাবাহিনীর এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৯৪৩১ মেজর মোঃ রাসেল জানান, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ফারুক দীর্ঘদিন ধরে বোয়ালখালী থানার আমুচিয়া ইউনিয়ন এলাকায় মদ বিক্রি করে আসছিল যার ফলে এই এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল। জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মেজর রাসেল বলেন, সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন