চট্টগ্রামের মিরসরাইয়ে এবার এইচএসসিতে পাশের হার ৫০.৬১%, আলিমে পাশের হার ৮৮.২৯%।
এবার ৭ টি কলেজ থেকে ২ হাজার ৭ শত ৭৪ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ১ হাজার ৪ শত ৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন।
পাশের হারের দিক থেকে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ। এই কলেজ থেকে ৩ শত ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৩ শত ২৫ জন পাশের হার ৯৩.৯৩%, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
পাশের হারের দিক থেকে উপজেলায় দ্বিতীয় স্থানে রয়েছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে ৭ শত ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৬ শত ৭ জন, পাশের হার ৮৬.৪৭%, জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।
পাশের হারের দিক থেকে উপজেলায় তৃতীয় স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ। এই কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ২৬ জন, পাশের হার ৫৬.৫২%, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
অপরদিকে ৮ টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহন করে ২ শত ৮২ জন শিক্ষার্থী তম্মধ্যে পাশ করেছে ২ শত ৪৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাশের হারের দিক থেকে উপজেলায় প্রথম স্থানে রয়েছে মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসার পাশের হার শতভাগ।
দ্বিতীয় স্থানে রয়েছে সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৭ জন, পাশের হার ৯৭.৩৭%, জিপিএ-৫ পেয়েছে ২ জন। তৃতীয় অবস্থানে রয়েছে আবুতোরাব ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ৭৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৭৬ জন, পাশের হার ৯৬.২০%, জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, ‘এবার সারাদেশে এইচএসসি ও আলিমের ফলাফল বিপর্যয় হয়েছে। মিরসরাইয়েও খুব একটা ভালো ফলাফল অর্জিত হয়নি। উপজেলার ৭ টি কলেজের মধ্যে কোন কলেজ শতভাগ পাশ করেনি তবে ৮ টি মাদ্রাসার মধ্যে একটি মাদ্রাসা শতভাগ পাশ করেছে। মিরসরাইয়ে এবার এইচএসসিতে পাশের হার ৫০.৬১%, জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন এবং আলিমে পাশের হার ৮৮.২৯%, জিপিএ-৫ পেয়েছে ১০ জন।’