চট্টগ্রামের মিরসরাইয়ে ওলামা দলের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন।
মিরসরাই উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামাদলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন।
এ সময় উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী মুন্না, উপজেলা বিএপির সদস্য দিদারুল আলম চৌধুরী, মো. হেলাল, মিরসরাই উপজেলা ওলামা দলের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাহ উদ্দিনসহ ওলামাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।