চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ বাবুল (৪২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ার মরহুম নুরুল আজিমের ছেলে।বাবুলের এক পুত্র ও এক কন্যা রয়েছে।
বাবুলের পরিবার সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত ৮টার দিকে কাজ থেকে ফিরে নিজ ঘরের বাঁশের বেড়ায় সরঞ্জাম গুঁজে রাখছিলেন বাবুল। এ সময় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। তবে সাপটি দেখতে পাওয়া যায়নি। এরপর বাবুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার সময় চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।