চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে চত্বরে পূর্ব গোমদন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতারের সভাপতিত্বে ও বোয়ালখালী পৌরসভার বিএনপির সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন ও যুবদলের আহবায়ক মোঃ লোকমান ও জিকুর যৌথ সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মো: আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সওকত আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সৈয়দ শিহাব উদ্দিন আলম, সদস্য জাফর আহমদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, জয়নাল আবেদীন সিকদার, পৌর বিএনপি সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী,দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, মাহামুদুল হক মেম্বার, মজিবুত উল্লাহ মজু, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, এম এ করিম, মহিলা নেত্রী শাহেদা আকতার সেফু, বোয়ালখালী যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপি নেতা মোঃ রফিক, মোঃ খালেদ, কাস্তুরী হোটেল পরিচালক বিএনপি নেতা মোঃ লোকমান, ইয়াছিন আলী, ইসমাইল, মোঃ মোরশেদ, ইউনুচ, ইকবাল, ওসমান, জানে আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল, সাধারণ সম্পাদক সাত্তার, মোঃ ইউসুফ, পৌরসভা শ্রমিকদল আহবায়ক কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুল হক, তরুণ দল নেতা মোঃ ইসমাইল, কবির, এরশাদ, তালেব, দিদার, পৌরসভা শ্রমিক নেতা এসকান্দর, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্র দলের সংগঠক সম্রাট, জিহান, বশির আহম্মেদ, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জসিম, রুস্তম আলী, মোহাম্মদ মোকারম প্রমুখ।