লোহাগাড়ায় ব্যবসায়ী লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বাজারজাত করার দায়ে মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী নামে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোঃ আলী মুন্সি পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

জানা যায়, মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী দীর্ঘদিন “ক্লাসিকাল সুইটস” নামীয় প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে জনসাধারণের স্বাস্থ্য হানিকরণের জন্য বাজারজাত করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এসময় প্রায় ১০ মন সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই ও নিমকি ধ্বংস করা হয়।

লোহাগাড়া উপজেলা নিবার্হী কমকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, “ক্লাসিকাল সুইটস” নামীয় প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে জনসাধারণের স্বাস্থ্য হানিকরণের জন্য বাজারজাত করার অপরাধে মালিককে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় প্রায় ১০ মন সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই ও নিমকি ধ্বংস করা হয়।

আরও পড়ুন