চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সামাজিক সংগঠন ‘আলোর মুখ’ এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা, নাক ও কর্ণছেদন, রক্তের গ্রুপ নির্ণয় এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী হাছনদন্ডী এম. রহমান সিনিয়র মাদরাসার মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাড়ে তিনশ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন ডা. মুহাম্মদ রাকিবুল হাসান (মারুফ), ডা. মোহাম্মদ জাহেদ হোসেন, ডা. মোহাম্মদ সোয়েব, ডা. নওরিন ইসলাম।
এছাড়া চারশ জন কন্যা শিশু ও কিশোরীর নাক এবং কর্ণছেদন এবং আড়াইশ জনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
পরে মাদরাসার হলরুমে দোহাজারী পৌরসভার ২২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
‘আলোর মুখ’ সংগঠনের উপদেষ্টা রমজান আলীর সভাপতিত্বে ও পরিচালক আবদুল্লাহ আল নোমান জিহাদের সঞ্চালনায় সংববর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, জসিম উদ্দিন হায়দার, তসলিম উদ্দিন, তাহের উদ্দিন ডালিম, মো. আরিফ, ইমতিয়াজ, আব্দুল মান্নান হৃদয়, আনোয়ার হোসেন প্রমূখ।
সংবর্ধনা প্রদান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।