চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন করার দাবীতে মানববন্ধন হয়েছে। শনিবার(৪ অক্টোবর) বেলা ১১:০০ টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদ ঢাকার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়নের দাবী শুধু একটি সড়কের নয়, এটি মানুষের জীবন, অর্থনীতি ও নিরাপত্তার প্রশ্ন। কালো পিচঢালা এ সড়ক প্রতিনিয়ত মানুষের রক্তের রঞ্জিত হচ্ছে। দেশের অন্যতম ব্যস্ততম এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অপ্রশস্ত সড়কের কারণে প্রায় প্রতিদিন এ সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। বক্তারা আরো বলেন, পর্যটনশহর কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও সড়ক দুর্ঘটনামুক্ত করতে এই সড়ক ৬ লেন বাস্তবায়নের কোন বিকল্প নাই । দ্রæত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না এলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ারি দেন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্নী জেনারেল, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদ, ঢাকা এর আহবায়ক এ্যাডভোটেক ফরিদ উদ্দীন খান।

৬ লেন বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে চট্টগ্রাম জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি নাদিম চৌধুরী, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দীন মিজান, এডিপি নেতা নাছির উদ্দীন, শাহজাহান মন্টু, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, যুগ্ম-সমন্বয়কারী রিদওয়ান রাইহান, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম সাগর, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী, ডাকসু হল সংসদ সদস্য শাহেদ ইমন, যুবনেতা মিজানুর রহমান ও সাংবাদিক খলিলুর রহমান প্রমুখ।

আরও পড়ুন