চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালীর ভূমি অফিস সংলগ্ন জেলেপাড়ার মুখে শহরগামী এবি ট্রাভেলস নামীয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় এ দূর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা হাসপাতালে নিলে হাসপাতাল কতৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতাল সূত্র জানায়, মোটর সাইকেল আরোহীর অবস্থা সংকটাপন্ন। আহত মোটরসাইকেল আরোহীর নাম জাফর (৩৫)।
তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড নোয়াগাঁও এলাকার মৃত ছৈয়দুর রহমানের পুত্র। আহত জাফর হাত, পা ও ঘাড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই সড়কে এবি ট্রাভেলসের চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। মোটরসাইকেলটি একটি সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।