আনোয়ারায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার সিইউএফএল স্কুল এণ্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ফুটবল (ছাত্র) চ্যাম্পিয়ন হয় পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

ফুটবল (ছাত্রী) চ্যাম্পিয়ন হয় আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়।

হ্যান্ডবল(ছাত্র) চ্যাম্পিয়ন হয় বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র এবং রানার্স আপ হয় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়।

হ্যান্ডবল (ছাত্রী) চ্যাম্পিয়ন হয় আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র।

কাবাডি (ছাত্র) চ্যাম্পিয়ন হয় বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় ঝিবাশি উচ্চ বিদ্যালয়, ছাত্রী (কাবাডি) চ্যাম্পিয়ন হয় আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেনের সভাপতিত্বে রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাষ্টার মো. রফিক, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নৌশাদ আলী কায়সারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এনামুল হক, আছমত আলী, সমীর দাশ, জগন্নাথ দাশ ও রাকিবুল ইসলাম।

এ বছর আনোয়ারায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতায় ৩৪টি স্কুল ও মাদ্রাসার ফুটবল (ছাত্র-ছাত্রী), হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী), কাবাডি (ছাত্র-ছাত্রী),দাবা (ছাত্র/ছাত্রী) ও সাঁতারসহ ৯ ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।