লোহাগাড়ায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বটতলী শহর এলাকায় লিপলেট বিলি ও গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আওয়ামীলীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক অধ্যাপক জহির মোহাম্মদ শামসুদ্দিন, শুরা সদস্য ও বটতলী শহর শাখার সহ-সেক্রেটারি অধ্যাপক হেলাল উদ্দিন, সদর ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শাহজাহান, এরশাদ হোছাইন, ইলিয়াস, আমির হোসেন, ইকবাল হোসেন ও মাস্টার মোহাম্মদ ফারুক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে পিআর ছাড়া নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার না করলে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হবে। জামায়াত যে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে, তা কোনো দলের জন্য নয়, জনগণের স্বার্থে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন