দোহাজারীতে ময়নার বাপের বাড়ী সুন্নী যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব দোহাজারী ময়নার বাপের বাড়ী সুন্নী যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাহে রবিউল আওয়াল উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে আল মদিনা জামে মসজিদ মাঠে ১৭তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন- দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সওদাগর, ময়নার বাপের বাড়ী মহল্লা পরিচালনা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম, ব্যবসায়ী মো. সরওয়ার আলম, মাহফিল কমিটির সভাপতি কামাল হোসেন।

মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ জানে আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা এনাম রেজা (মা.জি.আ.)।

বিশেষ ওয়ায়েজ ছিলেন, মাওলানা মো. জয়নাল আবেদিন চিসতি কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম আল-কাদেরী, মাওলানা মুফতি মুহাম্মদ ইসলাম নকশবন্দি, মাওলানা মুহাম্মদ আবু ইউছুফ আল-কাদেরী, মাওলানা মুফতি মুহাম্মদ মাহফুজুর রহমান আল-কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ শাহেদ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা শওকত আলী, মাওলানা সালাহউদ্দিন মানিক, হাফেজ মাওলানা ইমরান হোসাইন, শায়ের মুহাম্মদ এনাম রেজা কাদেরী, শায়ের মুহাম্মদ আমজাদ হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, শুধু মুখেই আশেকে রাসুল দাবি করলে হবে না, কথাবার্তা, আচার-আচরণ, পোষাক-পরিচ্ছদসহ জীবনযাপনের প্রতিটি ধাপে প্রিয় নবীজির সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, সব কিছুর ঊর্ধ্বে এমনকি নিজের জানমালের চেয়েও বেশি ভালবাসতে হবে প্রিয় রাসুলকে। রাসূলের (সা.) রেখে যাওয়া সুন্নাতসমূহকে পুনরুজ্জীবন দান করা এবং তাঁর অনুপম আদর্শ বাস্তবায়নের দিকে ধাবিত হতে হবে। এর মাধ্যমেই বহিঃপ্রকাশ ঘটে সত্যিকার রাসুল প্রেমের এবং অর্জিত হবে প্রিয় নবীর সন্তুষ্টি। বাস্তবিকপক্ষে সুন্নাতে নববী ও আদর্শের অনুসরণকারীই হচ্ছেন প্রকৃত আশেকে রাসুল।

পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

আরও পড়ুন